২০০৬ সালে বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাপ খেলা হবে ঃ আইসিসি
নন-টেস্ট ক্রিকেট প্লেয়িং জাতিসমূহের জন্য ইন্টারন্যাশনাল কাপ টুর্নামেন্টটি হবে বিশ্বব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। বুধবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ তথ্য জানায়।
ম্যাচগুলো তিন দিনে খেলার কথা থাকলেও সময়সীমা বৃদ্ধি করে চার দিন করা হয়েছে বলে আইসিসি বিবৃতিতে জানায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
টুর্নামেন্টে আটটি দেশের দল দু’ভাগে ভাগ হয়ে খেলবে। গ্র“প বিজয়ী দল দু’টি ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
২০০৭ সাল থেকে এ টুর্নামেন্টের পদ্ধতি পরিবর্তন করে রাউন্ড-রবিন পদ্ধতি অনুসরণ করা হবে জানা যায়। দু’বছর ধরে আটটি দল পরস্পরের মোকাবেলা করবে এবং শীর্ষ দুই দল ফাইনাল ম্যাচে মাঠে নামবে।
আইসিসি গ্লোবাল ডেভেলপমেন্ট ম্যানেজার ম্যাথু কেনেডি বলেন, “এই নতুন পদ্ধতির অর্থ হচ্ছে, আমরা ফাস্ট-ক্লাস লেভেলে ক্রিকেট খেলার জন্য প্রকৃত সেরা দল বাছাই করে ডাকবো। চারটি অঞ্চলের দল সেমি-ফাইনাল পর্বে উঠবে। তবে এটা সব সময় সম্ভব নয় যে, চারটি শক্তিশালি দল নক-আউট পর্বে উঠবে।”
টুর্নামেন্টের দল সমূহ হচ্ছে ঃ আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, বারমুডা, কেনিয়া, নেদারল্যান্ড এবং নামিবিয়া বা নেপাল।
