২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে খেলবেন টাটেন্ডা টাইবু

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেনডা টাইবু নিজের ক্রিকেট ক্যারিয়ার প্রসারিত করার জন্য বাংলাদেশের ক্লাবে খেলবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:33 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

টাইবু গত সপ্তাহে জিম্বাবুয়েতে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা থেকে নিজেকে গুটিয়ে নেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২২ বছর বয়সি টাইবু রোববার ঢাকার ক্লাবে ক্রিকেট খেলার জন্য দেশ ত্যাগ করার কথা।

টাইবু বলেন, “আমি আমার দেশকে ভালবাসি এবং এই প্রথমবার ক্রিকেট খেলার জন্য দেশ ত্যাগ করছি।

তবে টাইবু জানিয়েছেন যে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার সামান্য সুযোগও যদি সৃষ্টি হয় তিনি ফিরবেন।

তিনি জিম্বাবুয়ে ক্রিকেট চেয়ারম্যান পিটার চিঙ্গগোকা এবং ম্যানেজিং ডাইরেক্টর ওজিয়াস বুটির অপসারণ দাবি করেন।

তিনি বলেন, “বিষয়টি এত দূর পর্যন্ত গড়াতো না, যদি সঠিক ব্যক্তি শীর্ষ স্থানটিতে থাকতেন। কারণ কিছু ক্রিকেটার আছে যারা, জিম্বাবুয়ের ক্রিকেট থেকে দুরে সরে গেছে তারা বুটি এবং চিঙ্গগোকার কর্মচ্যুতির পর ফিরে আসবে। আমিও ফিরে আসবো এবং দেশের জন্য খেলবো।”

টাইবু জিম্বাবুয়ের পক্ষে ২৪টি টেস্ট এবং ৮৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং ২০০৪ সালের এপ্রিলে অধিনায়কত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেট অধিনায়ক।

এ বছরের আগস্ট মাসে জিম্বাবুয়ে ক্রিকেট কর্তৃপক্ষ নতুন চুক্তির আহবান জানান। তবে সেই চুক্তিতে যাতীয় সুবিধা দেওয়া এবং একত্রিত হয়ে বিধিবদ্ধভাবে সংস্থা স্থাপনের কথা থাকলেও বেতন বৃদ্ধি করার কথা বলা হয়নি।

টাইবু বলেন, “আমি বলতে ভয় পাচ্ছি যদি ক্রিকেটাররা জিম্বাবুয়ে ক্রিকেট থেকে দূরে যাওয়া অব্যাহত রাখে তাহলে দেশটির ক্রিকেট খেলা নিয়ে কোন কথাই শোনা যাবে না। আমরা সকলেই জানি যে, ক্রিকেট শেষ হয়ে যাচ্ছে।”