২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ভেন্যু নিয়ে সংশয়

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আসন্ন পাকভারত সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু নিয়ে বিপাকে পড়েছে। পেশোয়ার কর্তৃপক্ষ এবং পেশোয়ার ক্রিকেট এ্যাসোসিয়েশন আট ফেব্র“য়ারি ম্যাচটি আয়োজনের বিষয়ে অপারগতা প্রকাশ করার পর এ সমস্যা দেখা দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2005, 11:30 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

পেশোয়ার কর্তৃপক্ষ ও এ্যাসোসিয়েশন মহররমের প্রথম ১০ দিনের মধ্যে ম্যাচটি আয়োজনের বিষয়ে উপযুক্ত মনে করছেন না বলে জানা যায়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

পের্শোয়ার কর্তৃপক্ষ ও এ্যাসোসিয়েশন অনুরোধ জানিয়েছে, এই সময়ে পের্শোয়ারে ম্যাচটি আয়োজন না করার এবং পিসিবি’কে বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য। তবে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান সরকারের কর্মকর্তাদের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তারপরও যদি সিদ্ধান্ত না হয় তাহলে ম্যাচ ভেন্যু পরিবর্তন করে লাহোরে ম্যাচ আয়োজন করা হবে।