লংঙ্কানদের বিরুদ্ধে ম্যাচ জয়ের নায়ক কিউই ব্যাটসম্যান ফুলটন ও জামি হাউ
নিউজিল্যান্ড ক্রিকেট দল পুরো বছরটিতে ইতিবাচক নৈপণ্য দেখাতে না পারলেও কুইন্সল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়েছে।
কিউই দল ২০০৫ সালে ১৯টি ওয়ান ডে ম্যাচ খেলে এবং জয় পায় মাত্র ছয়টিতে।
সফরকারী শ্রীলঙ্কার বিরুদ্ধে নিউজিল্যান্ড দলের জয়ের নায়ক হচ্ছেন এ ম্যাচে অভিষেক হওয়া জামি হাউ। ২৪ বছর বয়সি ওপেনার জামি হাউ ৯৫ বল মোকাবেলা করে ৫৮ রান করেন যার মধ্যে বাউন্ডারি ছিল আটটি এবং ছক্কা একটি।
অপর কিউই ব্যাসম্যান পিটার ফুলটন ৭০ রান করে অপরাজিত ছিলেন। তার ইনিংসটিতে বাউন্ডারি ছিল সাতটি ও ছক্কা একটি। শ্রীলঙ্কার ১৬৪ রান তাড়া করতে গিয়ে মাত্র ১২ দশমিক চার ওভার বাকি থাকতে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
কিউই বোলার শেন বন্ড, জ্যাকব ওরাম এবং মাইলস তিনটি করে উইকেট তুলে নেন। প্রায় তিন বছর পর দেশের মাটিতে খেলতে নেমে বন্ড ২৮ রানের বিনিময়ে তুলে নেন তিন উইকেট।
টস জিতে কিউই অধিনায়ক ভেট্টরি লংঙ্কানদের ব্যাটিং করতে আমন্ত্রণ জানান।
দলে ফিরা অভিজ্ঞ ওপেনার সনথ জয়সুরিয়া এবং উপল চন্দনা প্রথম আট ওভার পর্যন্ত ক্রিজে টিকে থাকেন। লংঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন মাইলস। এরপর কুমার সাঙ্গাকারাকে ফিরিয়ে দেন শেন বন্ড।
জ্যাকব ওরাম এক ওভারে দুই উইকেট তুলে নেয়ার পর ব্যাটিং বিপর্যয়ে পড়ে লংঙ্কানরা।
ক্রিজে এসে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন শ্রীলঙ্কান অধিনায়ক আতাপাত্তু ও দিলশান। পঞ্চম উইকেট জুটিতে তারা মূল্যবান ৬৪ রান যোগ যোগ করেন। এ জুটি ভাঙ্গেন মাইলস। আতাপাতুকে ব্যক্তিগত ৩৫ রানে ফিরিয়ে দেন তিনি। দিলশানকে ফিরিয়ে দেন বন্ড। এরপর কিউই বোলারদের বোলিং তোপে বাকি লংঙ্কান ব্যাটসম্যানরা একের পর এক প্যাভিলিয়ানে ফেরেন।
জবাবে কিউইদের জন্য দুর্বল টার্গেটটি আরও সহজ করে দেন দুই কিউই ব্যাটসম্যান জামি হাউ এবং পিটার ফুলটন।
কিউই শিবিরে প্রথম আঘাত হানেন লংঙ্কান অভিজ্ঞ ফাস্ট বোলার চামিনদা ভাস। কিউই ওপেনার লু ভিনসেন্টকে তিনি ব্যক্তিগত ১৫ রানের মাথায় উইকেটরক্ষক সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করেন।
জামি হাউকে ফিরিয়ে দেন সনথ জয়সুরিয়া এবং এ্যাস্টেলকে ঘূর্ণী বলের ফাদে ফেলেন মুত্তিয়া মুরালিধরণ।
মাত্র দ্বিতীয় ম্যাচ খেলা পিটার ফুলটন ম্যাচ শেষ হওয়া পর্যন্ত ৭০ রান নিয়ে অপরাজিত ছিলেন।
