এডি বারলোর মৃত্যুতে ক্রিকেট বোর্ডের শোক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ এডি বারলোর মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) শনিবার গভীর শোক প্রকাশ করেছে।
এক শোক বার্তায় বোর্ড সভাপতি আলী আসগর বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ এডি বারলোর মৃত্যুতে আমরা এদেশের ক্রিকেটের এক সত্যিকার শুভাকাংখীকে হারালাম। তিনি পরলোকগত বারলোর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ এবং বিসিসিবি’র সাবেক ডেভলপমেন্ট ডিরেক্টর এডি বারলো দীর্ঘদিন রোগভোগের পর ৬৫ বছর বয়সে শুক্রবার মারা যান।
বারলোর মৃত্যুতে ২ জানুয়ারি একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সব খেলোয়াড় হাতে কালোব্যান্ড জড়িয়ে মাঠে নামবেন।
