জেএফএ কাপ ফুটবলে নারায়ণগঞ্জের ওয়াকওভার লাভ
জেএফএ কাপ অনুর্ধ্ব ১৬ ফুটবল টুর্নামেন্টের চাঁদপুর ভেন্যুর উদ্বোধনী ম্যাচে ওয়াকওভার লাভ করেছে নারায়ণগঞ্জ জেলা দল। স্থানীয় স্টেডিয়ামে শনিবার থেকে চাঁদপুর ভেন্যুর খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উদ্বোধনী ম্যাচে ব্রাহ্মণবাড়িয়া দল মাঠে না আসায় ওয়াকওভার লাভ করে নারায়নগঞ্জ জেলা দল।
এই ভেন্যুতে সাতটি দল অংশগ্রহন করবে। চ্যাম্পিয়ন দল চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২১ জানুয়ারি থেকে টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের খেলা শুরু হবে।
