দ্বিতীয় বিভাগ হকিতে উদিতির বড় জয়
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে বড় জয় পেয়েছে উদিতি এসি। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার উদিতি ১১--১ গোলে হারায় রায়ের বাজারকে।
বিজয়ী দলের মোহাম্মদ শাওন হ্যাটট্রিকসহ পাঁচ গোল করেন। এছাড়া তানভিনুল্লাহ দু’টি, রশিদ, সজিব, সাগর এবং পিয়াল একটি করে গোল করেন।
রায়ের বাজারের পক্ষে একটি গোল করেন নজরুল।
দিনের অপর খেলায় পিডব্লিউডি ২--০ গোলে হারিয়েছে ইষ্ট অ্যান্ড গ্রীন ক্লাবকে। বিজয়ী দলের কাওসার ও মুজিবুর একটি করে গোল করেন।
