প্রথম বিভাগ ক্রিকেট লিগে ১১৫ রানের বিশাল জয় পেয়েছে প্রান্তিক
প্রথম বিভাগ ক্রিকেট লিগে বুধবার সিটি ক্লাব মাঠে প্রান্তিক ক্রীড়া চক্র ১১৫ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ইস্কাটন এসএসকে। প্রান্তিকের পক্ষে আসলাম আলী এবং জাহাঙ্গীর চমৎকার সেঞ্চুরি হাঁকান।
প্রান্তিক প্রথমে ব্যাট করে দুই উইকেটে ৩৫৫ রানের পাহাড় গড়ে। আসলাম আলী ১৭টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ১৫১ এবং জাহাঙ্গীর নয়টি চার ও দশটি ছক্কার মাধ্যমে ১২৯ রান করেন।
জবাবে ইস্কাটন ২২০ রানে অল আউট হয়ে যায়।
ঢাকা বিশ্বদ্যিালয় মাঠে যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ১০৪ রানে ঢাকা ওয়ান্ডারার্সকে এবং বিকেএসপিতে সিসিএস চার উইকেটে বাংলাদেশ বয়েজকে হারায়।
যাত্রাবাড়ী প্রথম ব্যাট করে ২৪৭ রানে অল আউট হয়। জবাবে ওয়ান্ডারার্স সব উইকেট হারিয়ে ১৪৩ রান করে।
বিকেএসপিতে বাংলাদেশ বয়েজ প্রথমে ব্যাট করে ১৭৮ রানে অল আউট হয়ে যায়। সিসিএস ছয় উইকেট হারিয়ে ১৭৯ রান করে জয় তুলে নেয়।
