অস্ট্রেলিয়ার পক্ষে খেলতে চান ডকিস
বিশ্বের সাবেক শীর্ষ টেনিস তারকা জিলিনা ডকিস বলেছেন তিনি সেচ্ছায় চার বছর নির্বাসিত থাকার পর অস্ট্রেলিয়ার পক্ষে আবার টেনিস কোর্টে ফিরতে চান।
ডকিস শেষ চার বছর ধরে সার্বিয়া এবং মনটিনিগরোর হয়ে ইন্টারন্যাশনাল টেনিস কোর্টে প্রতিনিধিত্ব করেন। এ সময় তিনি র্যাঙ্কিংয়ে ৩৪৯তম স্থানে নেমে আসেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
তিনি বলেন, “আমি একজন অস্ট্রেলিয়ান। আমি অস্ট্রেলিয়ার পক্ষে খেলতে চাই।
গত সপ্তাহে ডকিস ক্যানবারা ক্ল্যাসিক টুর্নামেন্টে খেলার জন্য ওয়াইল্ড কার্ড পেয়েছেন।
২০০১ সাল পর্যন্ত ডকিস অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের খেলোয়াড় বাছাই পর্বে জালিয়াতির কথা উত্থাপন করেন এবং অঙ্গীকার করেন যে, অস্ট্রেলিয়ায় আর কখনও খেলবে না।
তিনি বলেন, “আমি অস্ট্রেলিয়ায় ফিরে যেতে চাই। তবে তারা আমাকে কিভাবে গ্রহণ করবে তা ভেবে আমি কিছুটা চিন্তিত।”
