২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন স্মিথ

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ আঙ্গুলে আঘাত নিয়েও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) মঙ্গলবার এ কথা জানায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 01:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মুম্বাইয়ে সোমবার ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের পঞ্চম এবং শেষ ওয়ানডেতে ক্যাচ ধরতে গিয়ে বাম হাতের আঙ্গুলে আঘাত পান।

মঙ্গলবার কেপটাউনে একজন বিশেষজ্ঞ তার হাতের আঙ্গুলের পরীক্ষা করেন এবং এক্স-রেতে কোন প্রকার চিড় ধরা পড়েনি।

সিএসএ বিবৃতিতে আরও জানায়, তার সুস্থ হয়ে উঠতে ১০ থেকে ১২ দিন সময় লাগবে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন টেস্ট সিরিজের প্রথমটি হবে ১৬ ডিসেম্বর পার্থে।

তবে পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচে খেলবেন না স্মিথ।