অভিযোগ থেকে রেহাই পেলেন ওয়ার্ন
অসি লেগ স্পিনার শেন ওয়ার্ন উইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে আম্পায়রের সিদ্ধান্তের বিরোধিতা করার অভিযোগ থেকে নি®কৃতি পেয়েছেন। মঙ্গলবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এ কথা জানায়।
আইসিসি ম্যাচ রেফারি মাইক প্রোক্টর ম্যাচ আম্পায়র বিলি বাউডেন, আলিম দার এবং তৃতীয় আম্পায়র স্টিভ ডেভিডের রিপোর্ট পাওয়ার পর ওয়ার্নকে নির্দোষ বলে ঘোষণা করা হয়।
সোমবার শুনানি শেষে মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হয়।
