পেশাদার টেনিসে ফিরছেন হিঙ্গিস
পাঁচবারের গ্রান্ড স্ল্যাম বিজয়ী মার্টিনা হিঙ্গিস ঘোষণা করেছেন, আগামি বছরই তিনি পেশাদার টেনিসে ফিরবেন।
বিশ্বের সাবেক শীর্ষ বাছাই হিঙ্গিস প্রায় তিন বছর আগে বার বার ইনজুরির কারণে টেনিস থেকে সরে দাঁড়ান।
তবে মঙ্গলবার ২৫ বছর বয়সী হিঙ্গিস এক বিবৃতিতে বলেন, ইনজুরির কারণে আমার ক্যারিয়ার শেষ হয়ে এসেছিল, যার কারণে কখনই খুশি ছিলাম না এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিই টেনিস থেকে দুরে সরে যাওয়ার। এ সময়ে আমি কষ্টে ছিলাম এবং সর্বোচ্চ টেনিস টুর্নামেন্টের চ্যালেঞ্জ হাতছানি দিয়ে ডাকছিল আমাকে। আমি আমার ক্ষমতা বর্তমানের শীর্ষ খেলোয়াড়দের বিরুদ্ধে পরখ করতে চাই।
