২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তির উদ্দেশ্যে ফুটবল: শান্তি দলকে সামান্য ব্যবধানে হারিয়েছে বার্সা

মধ্যপ্রাচ্যের শন্তির উদ্দেশ্যে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ইসরাইলি--ফিলিস্তিনি খেলোয়াড়দের নিয়ে গড়া শান্তি দলকে ২--১ গোলে পরাজিত করেছে। ম্যাচের আগে মধ্যপ্রাচ্যে বিরোধ দূর করার শপথ করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 10:00 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

মঙ্গলবার বার্সেলোনার বিখ্যাত ন্যু ক্যাম্প স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দর্শক সংখ্যা ছিল ৩১,৮২০।

বার্সেলোনা ম্যাচের দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যেই দু’টি গোল পায়। গোল দু’টি করেন ডিকো এবং ম্যাক্সি লোপেজ। ইসরাইল--ফিলিস্তিন যৌথ দলের পক্ষে একমাত্র গোলটি করেন ইসরাইলি উইংগার আব্বাস সুয়ান।

শান্তির উদ্দেশ্যে অনুষ্ঠিত ম্যাচটির আয়োজনের ব্যাপারে সমর্থন যুগিয়েছেন অভিজ্ঞ ইসরাইলি মধ্যপন্থী নেতা শিমন পেরেজ।

ম্যাচটি আয়োজনের উদ্দেশ্য ছিল ইসরাইল এবং ফিলিস্তিনির মধ্যে স¤এর্কর উন্নয়ন ঘটানো।

ইসরাইলের জাতীয় ফুটবল দল এবং ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ফুটবলারদের নিয়ে ‘পিস টিম’ গঠন করা হয়।

শিমন পেরেজ স্পেনের পররাষ্ট্র মন্ত্রী মিগুয়েল অ্যাঙ্গেল মোরাটিনোসের সাথে বসে ম্যাচটি উপভোগ করেন।

ম্যাচের প্রথমার্ধে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটের সময় লোপেজের কাছ থেকে বল পেয়ে গোল করেন ডিকো এবং ৬৪ মিনিটের সময় লোপেজ দ্বিতীয় গোল করে বার্সেলোনাকে ২--০ তে এগিয়ে নেন।

সুয়ান ম্যাচের ৬৭ মিনিটের মাথায় শান্তি দলের পক্ষে একমাত্র গোলটি করেন।

বার্সেলোনায় ম্যাচটি এমন সময় আয়োজিত হল, যার এক দিন পর ২৫টি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশের মন্ত্রী এবং নেতারা এবং ইসরাইল ও ফিলিস্তিনসহ ১০টি ভূমধ্যসাগরীয় দেশের নেতারা দু’দিনের জন্য এ শহরে মিলিত হবেন।

এদিকে ম্যাচ থেকে অর্জিত অর্থ ইসরাইল এবং ফিলিস্তিনের শিশুদের কল্যানে খরচ করা হবে।