প্রথম বিভাগ দাবা লিগে মুক্তিযোদ্ধার জয়যাত্রা অব্যাহত
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ডাচ বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগে জয়ের ধারা অব্যাহত রেখেছে। দাবা ফেডারেশনের হল রুমে মঙ্গলবার লিগের চতুর্থ রাউন্ড শেষে মুক্তিযোদ্ধা সংসদ ১৪ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে।
সাড়ে ১৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন লিওনাইন চেস ক্লাব এবং বাংলাদেশ বিমান।
চতুর্থ রাউন্ডে মুক্তিযোদ্ধা তিতাস ক্লাবকে, লিওনাইন চেস ক্লাব ফ্রেন্ডস চেস পাওয়ারকে এবং বিমান সোনালী ব্যাংক স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে পরাজিত করে।
