২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনজুরির কারণে লাহোর টেস্টে খেলছেন না জাইলস

লাহোরে মঙ্গলবার থেকে শুরু হওয়া পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ও চূড়ান্ত টেস্টে ইংল্যান্ডের বামহাতি স্পিনার অ্যাসলে জাইলস ইনজুরির কারণে খেলতে পারছেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 01:03 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ওয়ারউইকশায়ারের স্পিনার জাইলস হিপের ইনজুরিতে আক্রান্ত। জাইলস ফিটনেস টেস্টে উতরে যেতে ব্যর্থ হওয়ায় তার স্থলে ডারহামের বিশ বছর বয়স্ক পেস বোলার লিয়াম প্লাংকেটের অভিষেক হয়েছে।

লাহোরে সফরকারী ইংল্যান্ড একমাত্র স্পিনার শন ইউডালকে দলভূক্ত করেছে।