প্রথম বিভাগ দাবা লিগে শীর্ষস্থান ধরে রেখেছে মুক্তিযোদ্ধা
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ডাচ বাংলা ব্যাংক প্রথম বিভাগ দাবা লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে। লিগের তৃতীয় রাউন্ড শেষে সোমবার মুক্তিযোদ্ধা সংসদ সাড়ে দশ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে অবস্থান করছে।
সাড়ে নয় পয়েন্ট করে সংগ্রহ করে দ্বিতীয় স্থানে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন লিওনাইন চেস ক্লাব এবং বাংলাদেশ বিমান।
