প্রথম বিভাগ ক্রিকেটে উত্তরা, সূর্যতরুণ এবং ইয়ং পেগাসাসের জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে সোমবার উত্তরা স্পোর্টিং ক্লাব, সূর্যতরুণ ক্লাব এবং ইয়ং পেগাসাস নিজ নিজ খেলায় জয়লাভ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে উত্তরা ক্লাব (২৬৩/৭) দশ রানে ইয়ং পেগাসাস-২ (২৫৩/১০)কে, বিকেএসপিতে সূর্য তরুণ (৯৬/৪) ছয় উইকেটে গাজী ট্যাংককে (৯৫/১০) এবং সিটি ক্লাব মাঠে ইয়ং পেগাসাস (১৫৫/৯) এক উইকেটে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে (১৫৪/১০) পরাজিত করে।
