২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিভাগ হকিতে বর্ণক সমাজের দ্বিতীয় জয়

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ হকি লিগে বর্ণক সমাজ দ্বিতীয় জয় পেয়েছে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে সোমবার বর্ণক সমাজ ৬-০ গোলে হারিয়েছে রক্তিম সংঘকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 07:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বর্ণক সমাজের পক্ষে শাকিল চারটি এবং লিমন হোসেন মিঠুন দু’টি গোল করেন।

দিনের অপর খেলায় দিলকুশা ৪-০ গোলে হারায় অগ্রগামী ক্লাবকে। বিজয়ী দলের সিরাজুল ইসলাম তপু দু’টি, ওমর ফারুক ও ফিরোজ রেজা একটি করে গোল করেন।