২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূর হতে ভালবেসে যাব

ভারতের উত্তর প্রদেশের বোরহানপুর জেলার চার সন্তানের জননী এক মহিলা নিজেকে সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরামের স্ত্রী দাবি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 03:25 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বাণিজ্যিক কর বিভাগের কর্মচারী কৃষ্ণা দাবি করেছেন, ১৯৯৯ সালের পাকিস্তান ও ভারতের মধ্যেকার একটি ক্রিকেট ম্যাচে ওয়াসিম আকরামকে টেলিভিশনে দেখার পর থেকেই তিনি তাকে স্বামী বলে গ্রহণ করেছেন। আকরামের খেলায় মুগ্ধ হয়ে তিনি তাকে স্বামীত্বে বরণ করেছেন বলে কৃষ্ণা জানান।

অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর স্ত্রী কৃষ্ণা তার স্বামীকেও ত্যাগ করেছেন। আকরামের সাথে দেখা করার জন্য বেশ কয়েকবার তিনি অমৃতশরে আকরামের পিতামহের গ্রামের বাড়িতেও গিয়েছেন।

কৃষ্ণার উদ্ধৃতি দিয়ে ভারতের গণমাধ্যম জানায়, আমার সাথে তার (আকরামের) এখনও সাক্ষাৎ হয়নি। সে আমাকে গ্রহণ করুক আর নাই করুক, তার স্ত্রী হিসেবেই আমি আমার বাকি জীবন কাটিয়ে দেব।

গণমাধ্যমে বলা হয়, স্বপ্নে এক ঐশ্বরিক দেবতা আকরামের মুখ দেখিয়ে তাকে বলেছে, এটা তোমার স্বামী। ওই দেবতা তাকে স্বপ্নে একটি ফলও খেতে দেন।

কৃষ্ণা দাবি করেছেন, এর পর থেকে তার সংসারের আর্থিক অবস্থার উন্নতি ঘটে।

কৃষ্ণা বলেন, সে যেখানেই থাকুক না কেন, তার সাথে আমার সাক্ষাৎ হবেই।

কৃষ্ণার আচরণ তার দুই পুত্র ও দুই কন্যাদের ওপর তেমন কোনও প্রভাব না ফেললেও তার স্বামী দাবি করেছেন, এই ঘটনা তার পারিবারিক জীবন ধ্বংস করে ফেলেছে।