২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, পাকিস্তান, শ্রীলংকা দেশি কোচ চায় না ঃ ওয়াকার

সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াকার ইউনুস ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার ক্রিকেট কর্তৃপক্ষের সমালোচনা করে বলেছেন, তারা নিজ দেশের মানুষকে জাতীয় দলের কোচ হিসেবে দেখতে চান না, তাদের উপর ভরসা রাখতেও পারেন না তাই বিদেশী কোচের ওপর দায়িত্ব দেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 11:48 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ব্যাঙ্গালোরে ম্যাকডোওয়েল সিগনেচার গল্ফ ওয়ার্ল্ড কাপে অংশ নিতে এসে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার বলেন, আমি এ বিষয়টি মূলত ভারত, পাকিস্তান এবং শ্রীলংকায় দেখেছি। এখানকার কর্তপক্ষ মনে করে দেশের মানুষ যোগ্য নয় এবং তারা আরও মনে করে যে, জনগণ কোচ হিসেবে নিজ দেশের মানুষকে সাধারণ মানের মনে করে। তাই পাকিস্তান, শ্রীলংকা এবং ভারত ভাল কোচ খোঁজার চেষ্টা চালায়।

তবে দেশগুলোর বর্তমান কোচরাও বেশ ভাল বলে তিনি উল্লেখ করেন।