প্রথম বিভাগ ক্রিকেটে বাংলাদেশ বয়েজ, যাত্রাবাড়ী এবং কাঁঠালবাগানের জয়
প্রথম বিভাগ ক্রিকেট লিগে রোববার নিজ নিজ খেলায় জয় পেয়েছে বাংলাদেশ বয়েজ ক্লাব, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র এবং কাঁঠালবাগান জিসিসি।
বাংলাদেশ বয়েজ (১৭৩/১০) ৮৬ রানে ঢাকা ওয়ান্ডারর্সকে (৮৭/১০), যাত্রাবাড়ী ক্রীড়া চক্র (১২২/৬) চার উইকেটে ইস্কাটন এসএসকে (১১৮/১০) এবং কাঁঠালবাগান (১৬০/১০) নয় রানে প্রান্তিক ক্রীড়া চক্রকে (১৫১/১০) হারিয়েছে।
