২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদের মনোনয়ন পেলেন রফিক, আশরাফুল

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রফিক এবং মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির দৃষ্টিতে যথাক্রমে ২০০৩ ও ২০০৪ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ক্রীড়া লেখক সমিতি রফিক ও আশরাফুল ছাড়াও ২০০৩ সালের পুরস্কারের জন্য সাতজন এবং ২০০৪ সালের জন্য ১১ জন সেরা ক্রীড়াবিদ, সংগঠক, ফেডারেশন, পৃষ্ঠপোষক এবং কোচ মনোনীত করেছে।

২০০৩ সালের পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- হাবিবুল বাশার (ক্রিকেট), মতিউর মুন্না (ফুটবল), শাহিন মাহমুদ (হকি সংগঠক), আবুল হাশেম (সাঁতার কোচ), মাহবুবুর রহমান (ক্রিকেট আম্পায়ার), দাবা ফেডারেশন (সেরা ফেডারেশন), ডাচ বাংলা ব্যাংক (পৃষ্ঠপোষক)।

২০০৪ সালের পুরস্কারের জন্য মনোনীতরা হলেন- খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), রুবেল রানা (সাঁতার), জাহিদ হাসান (হকি), শারমিন আক্তার (শ্যূটিং), বিদ্যুৎ কুমার (ভারোত্তোলন), ফৌজিয়া হুদা জুঁই (অ্যাথলেটিক), মোস্তফা কামাল (ক্রিকেট সংগঠক), শফিকুল ইসলাম মানিক (ফুটবল কোচ), আখতার উদ্দিন শাহিন (ক্রিকেট আম্পায়ার), নড়াইল জেলা ক্রীড়া সংস্থা (সেরা সংস্থা), পারটেক্স গ্র“প (পৃষ্ঠপোষক)।

এছাড়া ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত করা হবে দুলু আফেন্দী ও কর্ণেল (অব:) কাজী শাহেদ আহমেদকে।

জানুয়ারিতে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।