২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচ জয়ের  দ্বারপ্রান্তে বিশ্ব চ্যাম্পিয়নরা

সফরকারী ওয়েস্ট উইন্ডিজের টপ অর্ডার ব্যাটসম্যানরা তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হয়েছেন। স্বাগতিক বোলারদের কাছে তারা যেন আত্মসমর্পন করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

দ্বিতীয় ইনিংসে উইন্ডিজ ১০৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে।

অ্যাডিলেডে উইন্ডিজ দল যখন চতুর্থ দিনের খেলা শুরু করে তাদের স্কোড় ছিল ৪৫/২। ক্যারিবিয়ানদের হাতে ছিল আট উইকেট। ছিলেন লারাও।

চতুর্থ দিনের প্রথম কয়েক ঘন্টা উভয় দলের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। সারওয়ান আরও কিছুক্ষণ ক্রিজে টিকে থাকতেন এবং লারা যদি প্রথম ইনিংসের ঝলমলে একটি ইনিংস খেলতে পারতেন তাহলে উইন্ডিজ দল বড় একটা চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে পারতো। হতে পারতো ক্যারিবিয়ানদের গড়া বড় স্কোড় পঞ্চম দিনে তাড়া করছে অস্ট্রেলিয়া।

অসি লেগস্পিনার শেন ওয়ার্ন তুলে নেন পাঁচ উইকেট এবং ব্রেট লী তুলে নেন দু’টি উইকেট।

ম্যাচের প্রথম তিন দিন উইন্ডিজ ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিকেই ভাল খেলার চেষ্টা করেছে। কিন্তু অস্ট্রেলিয়া দ্বিতীয়বার উইন্ডিজকে ব্যাটিং করতে পাঠানোর পর মাত্র একটি সেশনেই পালটে দেয় ম্যাচের ধারা। ম্যাচ শেষ করার অর্ধেক কাজটি করে ফেলেছে অসি বোলাররা। উইন্ডিজের পরাজয় এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।