মাইক হাসির সেঞ্চুরিতে লড়ছে অস্ট্রেলিয়া
মাইক হাসির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি আর শেষ দিকে অসি বোলারদের ব্যাটসম্যানে পরিনত হওয়ায় রোববার অ্যডিলেড টেস্টের তৃতীয় দিনে ক্যারিবিয়ান আক্রমন থুবড়ে পড়ে।
অস্ট্রেলিয়া ৪২৮ রানে প্রথম ইনিংসের লড়াই শেষ করলে মাত্র ২৩ রানের লিড পায় তারা। দিন শেষে সফরকারীরা দুই উইকেট হারিয়ে ৬৮ রান সংগ্রহ করে ৪৫ রানে এগিয়ে গেছে। মাইক হাসি ১৩৩ রান করে অপরাজিত থেকে যান।
ওয়েস্ট উইন্ডিজের দ্বিতীয় ইনিংসের প্রথম উইকেট লাভ করেন ব্রেট লি। অসি অধিনায়ক রিকি পন্টিং দ্বিতীয় স্লিপে ডেভন স্মিথের ক্যাচটি লুফে নেন।
অন্যপ্রান্তে রামনরেশ সারওয়ান ছিলেন অবিচল। ব্রেট লি আর গ্লেন ম্যাকগ্রার গতিকে পরাস্ত করে মাত্র ৫৭ বলে তার অর্ধশতক পূরণ করেন সারওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে সারওয়ান এবং ওপেনার ওয়াভেল হাইন্ডস ৫৮ রান তুলে নেন। কিন্তু শ্যেন ওয়ার্নের একটি শর্ট হাইন্ডস বলে ব্যাটের সংযোগ ঘটাতে ব্যর্থ হলে গিলক্রিস্ট সহজেই উইকেটের বেল তুলে নেন।
এর আগে ডিওয়াইন ব্রাভোর চমৎকার বোলিংয়ে তৃতীয় দিনের লাঞ্চের আগেই চালকের আসনে বসে যায় সফরকারীরা। মধ্যাহ্ন বিরতির আগেই ৪৮ রানে স্বাগতিকরা চার উইকেট হারায়। এর মধ্যে তিনটি উইকেটই যায় ব্রাভোর ঝুলিতে।
অল্প সময়ের মধ্যে একে একে ফিরে যান ব্রাড হগ, অ্যান্ড্রু সাইমন্ডস, অ্যাডাম গিলক্রিস্ট, শ্যেন ওয়ার্ন এবং ব্রেট লি। কিন্তু মাইক হাসি নবম উইকেট জুটিতে স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ান। হার না মানা এই জুটিতে দুজনে মিলে মূল্যবান ৯৩ রান যোগ করেন। ম্যাকগিল ব্যক্তিগত ২২ রানে একবার জীবন পান। হাইন্ডস সহজ ম্যকগিলের সহজ ক্যাচটি ধরে রাখতে ব্যর্থ হন। কিন্তু এডওয়ার্ডসের পরের ওভারেই সেই ২২ রানেই বোল্ড হয়ে যান ম্যাকগিল।
কিছুক্ষণ পরই হাসি টেস্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করে ফেলেন। তাকে যোগ্য সহায়তা দিয়ে গেছেন ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। তিনি অবশ্য ১৭ বলে পাঁচ রান করে আউট হয়ে যান। আর অসিরা পায় ২৩ রানের লিড।
