২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইগ্যানকে হারিয়ে চেলসির ১১ পয়েন্ট

ফ্রাটোন পার্কে চ্যাম্পিয়ন চেলসি ২--০ গোলে পোর্টসমাউথকে পরাজিত করে প্রিমিয়ার লিগে ১১ পয়েন্ট অর্জন করেছে এবং নিজেদের মাটিতে উইগ্যান অ্যাথলেটিক্স ২--১ গোলে পরাজিত হয়েছে টোটেনহ্যাম- এর কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 10:31 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

এদিকে শনিবার আর্সেনাল নিজেদের মাটিতে ৩--০ গোলে ব্ল্যাকবান রোভারসের বিরুদ্ধে জয়ী হয়ে নিজেদের গ্র“পে দ্বিতীয় স্থানে উঠেছে।

চেলসির পক্ষে গোল দু’টি করেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো এবং ইংলিশ মিডফিল্ডার ফ্রাঙ্ক ল্যামপার্ড।

আর এই দিন মাঠে নেমেই ইংলিশ মিডফিল্ডার ল্যামপার্ড অর্জন করলেন প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। শনিবার তিনি প্রিমিয়ার লিগে ১৬০তম ম্যাচটি খেললেন এবং পেনাল্টি থেকে গোল করে দিনটিকে স্মরণীয় করে রাখলেন।

ক্রেসপো চেলসির পক্ষে ম্যাচের ২৭ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন।

এদিকে হাইবিউরিতে আর্সেনালের পক্ষে গোল দু’টি করেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্রানসিস ফাব্রিগ্যাস এবং ফ্রেঞ্চ স্টাইকার থিয়োরি হেনরি। ম্যাচের শেষ দিকে আর্সেনালের পক্ষে শেষ গোলটি করেন বদলি ডাচ খেলোয়াড় রবিন ভ্যান পারসি।

ফরাসি স্ট্রাইকার থিয়েরি অঁরি আর্সেনালের পক্ষে গোলটি করেই প্রথম ফুটবলার হিসেবে একটি ক্লাবের পক্ষে ১০০টি গোল করার গৌরব অর্জণ করলেন।