২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেট লিগে ওয়াসিরের অলরাউন্ড নৈপুন্যে জয় পেল ধানমন্ডি ক্লাব

প্রথম বিভাগ ক্রিকেট লিগে শনিবার সিটি ক্লাব মাঠে ওয়াসিউর রহমানের অলরাউন্ড নৈপুন্যে ভর করে ধানমিন্ড ক্লাব মাত্র তিন রানে হারিয়েছে আজাদ স্পোর্টিং ক্লাবকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 08:22 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ধানমন্ডির ২২৭ রান তাড়া করতে গিয়ে আজাদ স্পোর্টিং ক্লাব ২২৪ রানে অল আউট হয়ে যায়। ওয়াসির ও ফয়সাল সাতটি উইকেট ভাগাভাগি করে নেন।

এর আগে প্রথমে ব্যাট করে ধানমিন্ড ক্লাব ৫০ ওভারে নয় উইকেটে ২২৭ রান করে। দুই ওপেনার মোস্তাফিজুর এবং ওয়াসিউর রহমান প্রথম উইকেট জুটিতে ১৪৩ রান করেন। দু’জনই হাফ সেঞ্চুরি করেন।

বল হাতে ৩৬ রানে চার উইকেট নেয়া ওয়াসির ১০৩ বলে দশটি চার একটি ছক্কার মাধ্যমে ৭৫ রান করেন। মোস্তাফিজুর ৯০ বলে করেন ৭০ রান।

আজাদ স্পোর্টিংয়ের পক্ষে রিপন ৬৯ বলে সর্বোচ্চ ৬১ রান করেন। এছাড়া ইমন ৩৭ এবং নবাব ২৭ রান করেন। ফয়সাল ৫১ রানের বিনিময়ে লাভ করেন তিন উইকেট।

ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে রূপালী ব্যাংক (১৭৬/৭) তিন উইকেটে লালমাটিয়া ক্লাবকে (১৭৫/৯) হারায়।

বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাব (১৮১/৯) ৮৭ রানে হারিয়েছে সূর্যতরুণকে (৯৪)।