দ্বিতীয় বিভাগ হকি লিগে উত্তরা হকি ক্লাব ও পুলিশের জয়
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে শনিবার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে নিজ নিজ খেলায় জয় পেয়েছে উত্তরা হকি ক্লাব এবং বাংলাদেশ পুলিশ এসি।
প্রথম খেলায় উত্তরা হকি ক্লাব সাত গোলে হারায় ঢাকা হকি ক্লাবকে। বিজয়ী দল প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে ছিল। উত্তরার বাপ্পি তিনটি, শুভ, ফয়সাল, রঞ্জন এবং শাওন একটি করে গোল করেন।
দিনের অপর ম্যাচে বাংলাদেশ পুলিশ একই ব্যবধানে হারিয়েছে ইষ্ট অ্যান্ড গ্রীন ক্লাবকে। বিজয়ী দলের শিপলু ও কামাল তিনটি করে এবং রফিক একটি গোল করেন।
