অলিম্পিকে ফিরে এসেছে ওমেগা
দীর্ঘ একযুগে ২২টি অলিম্পিক প্রতিযোগিতার পর গেমসের অফিসিয়াল সময়নিয়ন্ত্রক হিসেবে আবারও ফিরে এসেছে বিশ্বখ্যাত সুইস ব্রান্ড ওমেগা।
অলিম্পিক জাদুঘরে এক অনুষ্ঠানে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি জ্যাক রগ ১৯৩২ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে সব ইভেন্টে ব্যবহৃত ওমেগা ব্রান্ডের ক্রনোগ্রাফস উপস্থাপন করেন।
সুইজারল্যান্ডের আইওসির সদরদপ্তর থেকে বিডিনিউজে প্রেরিত এক বার্তায় জানানো হয় অনবদ্য উপহারটি অলিম্পিক জাদুঘরে সংরক্ষণ করা হবে।
এসওয়াচ গ্র“পের প্রধান নির্বাহী কর্মকর্তা নিক হায়েক তার প্রতিষ্ঠান এবং আইওসির মধ্যেকার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ১৯৩২ সাল থেকে আইওসির সাথে দীর্ঘ সম্পর্কের মাধ্যমে আমরা খেলাধুলার প্রতি আমাদের কমিটমেন্ট প্রমাণ করেছি।
১৯৯১ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত অলিম্পিক থেকে দুরে থাকার পর আগামী ফেব্র“য়ারিতে তুরিনে অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে বিশ্বের সেরা ক্রীড়াবিদরা আবার ওমেগায় নিজেদের ফলাফল দেখতে পারবেন।
এসওয়াচের প্রতিনিধি হিসেবে ওমেগা ২০০৮ বেইজিং অলিম্পিক এবং ২০১০ ভ্যাঙ্কুভার অলিম্পিকে প্রতিনিধিত্ব করবে।
