২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিলেডে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া

ক্রিকেটের বরপুত্র ওয়েস্ট উইন্ডজের ব্রায়ান লারার রেকর্ড ভাঙ্গা ২২৬ রানের পর স্বাগতিক অস্ট্রেলিয়া এডিলেড টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 05:10 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সফরকারীদের প্রথম ইনিংসে ৪০৫ রানের জবাবটা ব্যাটের মাধ্যমে ভালোই দিচ্ছে অসিরা। দিনশেষে তিন উইকেট খুইয়ে ২২৯ রান করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। উদ্বোধনী ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার ৯৯ রান করে দিনের শেষ ওভারে আউট হয়ে যান।

আগের দিনের ২০২ রান নিয়ে খেলতে নেমে লারা দ্বিতীয় দিন আরও ১২ রান যোগ করেন। আর এর মধ্য দিয়েই টেস্টে সর্বোচ্চ রানের মালিক হয়ে যান লারা। পেছনে ফেলে দেন অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডারকে। গ্লেন ম্যাকগ্রার বলে আউট হওয়ার আগে তার টেস্ট রানের সীমানাকে ১১,১৮৭ রান পর্যন্ত বি¯তৃত করে দেন লারা।

লারার আউটের পরই ক্যারিবিয়ানদের ইনিংসটা দ্রুততার সাথে মুড়ে দেন ম্যাকগ্রা আর শ্যেন ওয়ার্ন। 

অস্ট্রেলিয়াকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান জাস্টিন ল্যাঙ্গার এবং ম্যাথু হেইডেন। এই জুটিতে রান ওঠে ৯৭। ল্যাঙ্গার ভালোভাবেই খেলে গেলেও হেইডেন ছিলেন আড়ষ্ট। দুই দইবার ‘লাইফ’ও পান হেইডেন। প্রথমবার মাত্র চার রানে এবং দ্বিতীয়বার ২৩ রানে। শেষ পর্যন্ত ৪৭ রান করে ব্রাভোর বলে চন্দরপলের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন হেইডেন। এই জুটি আরেকটি অনবদ্য রেকর্ডের মালিক হয়েছেন। উদ্বোধনী জুটিতে পাঁচ হাজার রান করার কৃতিত্ব দেখালেন ল্যাঙ্গার--হেইডেন জুটি।

হেইডেন ফিরে গেলেও অসিদের রানের চাকার গতিটা থেমে যায়নি একবারের জন্যও। ল্যাঙ্গারের সাথে জুটি বেধে অধিনায়ক রিকি পন্টিং রান তুলে গেছেন বেশ হেসেখেলেই। চা বিরতির আগেই ১১৪ রান তুলে ফেলে এই জুটি।

রিকি পন্টিংকে ব্যক্তিগত ৫৬ রানে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙ্গেন অল রাউন্ডার ব্রাভো। কিন্তু অন্যপ্রান্তে ল্যাঙ্গার ধীরে ধীরে তার ২৩ তম টেস্ট সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২০ মিনিট আগে সেঞ্চুরি থেকে একরান দুরে থাকতেই এডোয়ার্ডের বলে রামদিনের হাতে ক্যাচ তুলে দেন ল্যাঙ্গার। 

দিনশেষে মাইক হাসি শুন্য রানে এবং ব্রাড হগ ১৩ রানে অপরাজিত রয়েছেন।