২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলছেন না জাইলস

ইংলিশ স্পিনার অ্যাশলে জাইলস তৃতীয় টেস্ট ম্যাচের পর দেশে ফিরে যাবেন। একদিনের ম্যাচগুলোতে তিনি থাকছেন না। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

জাইলস দ্বিতীয় টেস্ট ম্যাচে পেশীর সমস্যায় ভুগছিলেন। তিনি তাড়াতাড়ি নিতম্বের অপারেশন করতে যাচ্ছেন, যাতে ভারত সফরের আগে সুস্থ হয়ে দলে ফিরতে পারেন।

জাইলসের বদলে ইংল্যান্ডের ওয়ান ডে দলে জায়গা পাবেন সামারসেট- এর অলরাউন্ডার ইয়ান ব্ল্যাকওয়েল।

নির্বাচকদের চেয়ারম্যান ডেভিড গ্রাভেনি বলেন, ব্ল্যাকওয়েল আগেও ওয়ান ডে দলে সুযোগ পেয়েছিলেন। সামারসেট ক্লাবের অধিনায়কত্ব করার পর তিনি তার দায়িত্ব ভালই বুঝতে শিখেছেন এবং আমরা মনে করি তিনি এখন আর্ন্তজাতিক অঙ্গনে খেলার জন্য আগের তুলনায় পরিপক্ক।