২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের জন্য প্রস্তুত ভারত

আগামী মাসে করাচিতে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিতে ভারতীয় দল প্রস্তুতি নিতে শুরু করেছে। দলটি নতুন হলেও তারা টুর্নামেন্ট জয়ের ব্যাপারে আশাবাদী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টেই ভারতীয় দলের নতুন কোচ সাঈদ নঈমুদ্দিনের প্রথম মিশন। দলকে খারাপ পারফরমেন্স থেকে বের করে আনতে তাকেই নিতে হবে সকল পরিকল্পনা।

নঈমুদ্দিন বলেন, দল গঠন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন এবং এজন্য তারা পরিশ্রম চালিয়ে যাচ্ছে। ব্রাজিলিয়ান বা আমেরিকান ফুটবলারদের খেলার ধারায় ফিরিয়ে আনতে সময় কম লাগে। তবে যদি আমরা আমাদের খেলোয়াড়দের কোরিয়ার ফুটবলারদের সমকক্ষ করে গড়ে তুলতে পারি তাহলে তারা ট্রেনিং ফিল্ডে অতিরিক্ত সময় খেলতে পারবে।

এদিকে সাবেক কোচ স্টিফেন কনস্টেন্টাইন জানিয়েছেন, বাইচুং ভুটিয়া এবং বিজয়ন ছাড়া দলে কোন স্ট্রাইকার নেই।