১৯৯০ সালের পর প্রথমবার মুখোমুখি হচ্ছে কুয়েত ও ইরাকি ফুটবল দল
১৯৯০ সালে ইরাক প্রতিবেশী রাষ্ট্র কুয়েত আক্রমণ করার পর এই প্রথমবার কুয়েতে ইরাক এবং কুয়েত ফুটবল দল একটি প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামবে। শনিবার দু’ দলের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে ইরাকি সেনা পাঠিয়ে হত্যা, লুন্ঠন ও হাজার হাজার মানুষের উপর নির্যাতন চালায়।
২০০৩ সালের মার্চে ইউএস বাহিনীর হাতে সাদ্দাম হোসেন গ্রেপ্তার হওয়ার পর প্রতিবেশি দু’ রাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়।
কুয়েতের আল--ওয়াতান সংবাদপত্রের প্রধান ক্রীড়া সম্পাদক আদনান আল সাঈদ বলেন, এ ম্যাচটির মাধ্যমে আবার উভয় দেশ ফিরে আসবে স্বাভাবিক সম্পর্কে।
আরব ফুটবল ফেডারেশনের সহকারি সেক্রেটারি জেনারেল ওয়ালিদ আল কুর্দি বলেন, কুয়েত এবং কাতারের ক্লাবগুলো পরস্পরের বিরুদ্ধে আগে খেলেছে। কিন্তু এবার প্রথম উভয় দেশের জাতীয় ফুটবল দল পরস্পরের মুখোমুখি হচ্ছে এবং এটা আসলেই আনন্দদায়ক। এর মাধ্যমে প্রমাণ হয়, ফুটবলের মাধ্যমে যা করা যায়, রাজনীতির মাধ্যমে তা করা যায় না।
