টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক লারা
ক্রিকেটের বরপুত্র ব্রায়ান চার্লস লারা টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ান অ্যালান বর্ডারের করা সর্বোচ্চ ১১,১৭৪ রানের রেকর্ড ভেঙ্গে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই।
৩৬ বছরের লারা অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের চূড়ান্ত ম্যাচে অসি অভিজ্ঞ পেসার গ্লেন ম্যাকগ্রার বলে চার হাকিয়ে ১১,১৭৫ রান করে বর্ডারের রেকর্ড টপকে যান।
২২৬ রান করার পর ম্যাকগ্রার বলেই বোল্ড হয়ে প্যাভিলিয়ানে ফেরেন তিনি।
ইতোমধ্যে লারা টেস্ট ম্যাচে সর্বোচ্চ ৪০০ রান এবং ফাস্ট-ক্লাস ম্যাচে ৫০১ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন।
১৯৯৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭৫ রানের বিশ্ব রেকর্ড গড়েন। বেশ কয়েক বছর পর অস্ট্রেলিয়ান ম্যাথু হেইডেন সেই রেকর্ড ভাঙ্গেন। কিন্তু ২০০৪ সালের এপ্রিলে এন্টিগুয়াতে ইংল্যান্ডের বিরুদ্ধে পুনরায় ৪০০ রান করে রেকর্ডটা নিজের দখলে নিয়ে আসেন। রেকর্ড হারিয়েও তা পুনরুদ্ধার করার রেকর্ড তারই রয়েছে। কারণ তিনি লারা।
নতুন রেকর্ডের পর অসি লেগ-স্পিনার শেন ওয়ার্ন সবার আগে লারাকে অভিনন্দন জানাতে এগিয়ে আসেন।
বিশ্ব ক্রিকেটের টেস্ট ম্যাচে সর্বোচ্চ রান করেন-
ব্রায়ান লারা (ওয়েস্ট উইন্ডিজ)- ১১,১৮৭ রান (২১৩ টি ইনিংসে)
অ্যালান বর্ডার (অস্ট্রেলিয়া)- ১১,১৭৪ রান (২৬৫ টি ইনিংসে)
স্টিভ ওয়াহ (অস্ট্রেলিয়া)- ১০,৯২৭ রান (২৬০ টি ইনিংসে)
শচীন টেন্ডুলকার (ভারত)- ১০,১৩৪ রান (১৯৮ টি ইনিংস)
সুনীল গাভাস্কার (ভারত)- ১০,১২২ রান (২১৪ টি ইনিংসে)
