২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় ফুটবল লীগে সেনাবাহিনীর শুভ সূচনা

নিটল টাটা জাতীয় ফুটবল লীগের দ্বিতীয় খেলায় কাচারীপাড়া ক্লাবকে ১ - ০ গোলে পরাজিত করে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সুবীর কুমার রায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 06:20 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে খুলনা স্টেডিয়ামে অনুষ্ঠিত  শুক্রবারের খেলায় প্রথমার্ধ ছিলো গোলশুন্য। উভয় দলই প্রথমার্ধে রক্ষনাত্মক খেলা খেলে। দ্বিতীয়ার্ধে গোলের জন্যে মরিয়া হয়ে উঠে সেনারা। দ্বিতীয়ার্ধের ১৯ মিনিটে সেনাবাহিনীর মিজানুর দলের একমাত্র জয়সূচক গোলটি করেন। শেষ পর্যন্ত ১--০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেনাবাহিনী। কাচারীপাড়া ক্লাবের জালাল উদ্দিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

প্রধান অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলী আসগর লবি এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল মালেক।

শনিবার টুর্নামেন্টের অপর খেলায় ঢাকা মোহামেডান ও  মুক্তিযোদ্ধা পরষ্পরের মুখোমুখি হবে।