শুক্রবার থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ
ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে শুক্রবার ইয়ং পেগাসাস এবং ক্রিকেট কোচিং স্কুলের মধ্যেকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ।
ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর ক্রিকেট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন।
উদ্বোধনী দিনে লিগের আরও দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিকেএসপিতে উত্তরা স্পোর্টিং ক্লাব খেলবে ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবের বিরুদ্ধে আর সিটি ক্লাব মাঠে গাজী ট্যাংক লড়বে ইয়ং পেগাসাস বি দলের বিরুদ্ধে।
