এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলের ফিরতি ম্যাচে শুক্রবার মাঠে নামছে শ্রীলংকা-বাংলাদেশ
শ্রীলংকার রাজধানী কলম্বোতে শুক্রবার বাংলাদেশ এএফসি অনুর্ধ্ব ১৭ ফুটবলের বাছাই পর্বের ফিরতি ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নামবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ হোম ম্যাচে শ্রীলংকাকে ৩--০ গোলে হারিয়েছিল।
টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে খেলতে হলে বাংলাদেশকে ড্র করলেই চলবে। অন্যদিকে পরবর্তী রাউন্ডে খেলতে হলে বাংলাদেশের বিরুদ্ধে ৪--০ গোলে জিততে হবে শ্রীলংকাকে।
