২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের বিরুদ্ধে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে হাইপারফরম্যান্স স্কোয়াড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াড টানা চতুর্থ ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ ক্রিকেট দলকে। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার এইচপি স্কোয়াড হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র ১৬ রানে হারায় ইংল্যান্ডকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

শুক্রবার একই ভেন্যুতে দু’দল পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হবে।

প্রথমে ব্যাট করে এইচপি স্কোয়াড নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেটে ২১৩ রান করে। উদ্বোধনী ব্যাটসম্যান গোলাম রহমান ১০৯ বলে নয়টি বাউন্ডারির সহায়তায় সর্বোচ্চ ৬১ রান করেন।

অধিনায়ক নাদিফ চৌধুরী ১৬ বলে দু’টি ছক্কার সাহায্যে ৩৩ রানের একটি টর্নেডো ইনিংস খেলেন। এছাড়া শামসুর রহমান ৩০, নাজিমউদ্দিন ১৩, মাজহারউদ্দিন ১০ এবং রাকিবুল ১০ রান করেন।

ইংল্যান্ড দলের হ্যামিলটন ২৯ রানে তিনটি এবং এম আলী ৩৪ রানে দুই উইকেট লাভ করেন।

জবাবে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দল ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৯৭ রান করতে সক্ষম হয়। এইচপি দলের স্পিনার মোশারফ তিন উইকেট নেন।

সফরকারী দলের হ্যামিলটন ৫৬ বলে সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া অধিনায়ক বরুণ চোপড়া ৩৭, আলী ২৩, রাইট ২৩ ও ব্রাউন ২২ রান করেন।