১ মে থেকে বিশ্বকাপ ক্রিকেট ২০০৭-এর টিকেট বিক্রি শুরু হবে
ওয়েস্ট উইন্ডিজে বিশ্বকাপ ক্রিকেট ২০০৭ এর টিকিট বিক্রি শুরু হবে ১ মে থেকে। টিকিটের সর্বনিু মূল্য রাখা হয়েছে দশ মার্কিন ডলার।
বিশ্বকাপ উপলক্ষ্যে আট লাখ টিকিট ছাড়া হবে এবং ওয়ার্ম আপ ম্যাচগুলোর জন্য টিকিটের মূল্য দশ ডলার এবং চুড়ান্ত পর্বের ম্যাচগুলোর জন্য লাক্সারি সিটের টিকিট মূল্য রাখা হয়েছে ৩০০ ডলার। বিশ্বকাপ ক্রিকেটের কমার্শিয়াল ম্যানেজার স্টিফেন প্রাইস এই তথ্য জানিয়েছেন।
প্রাইস আরও জানান, টিকিট বিক্রির ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ দেয়া হবে আর এর মূল্যও সবার ক্রয়ক্ষমতার মধ্যেই রাখা হয়েছে।
একজন দর্শক একটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবে এবং টিকিট কেনার জন্য www.criketworldcup.org ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
ওয়েস্ট উইন্ডিজে ২০০৭ সালের ১১ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে। মোট ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো, তবে অধিকাংশ স্টেডিয়ামই এখনও নির্মানাধীন।
বিশ্বকাপের টিকিট মোট তিনধাপে বিক্রি করা হবে। ২০০৬ এর ১ মে থেকে ৩১ জুলাই প্রথম ধাপ, ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর দ্বিতীয় ধাপ এবং ২০০৭ সালের ৯ জানুয়ারি থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তৃতীয় ধাপে টিকিট বিক্রি হবে। এছাড়া অফিসিয়াল ট্রাভেল এজেন্টদের মাধ্যমেও প্যাকেজ ভিত্তিতে টিকিট বিক্রি করা হবে।
