২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে দলের সাথে না আসার সিদ্ধান্ত বড় সহজ ছিল না: নিকি বোয়ে

দক্ষিণ আফ্রিকান স্পিনার নিকি বোয়ে বলেছেন, ভারত সফরে চলমান ওয়ান ডে সিরিজে তার অংশ না নেওয়ার সিদ্ধান্ত বড় সহজ ছিল না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

২০০০ সালে ভারত সফরে ম্যাচ পাতানোর ব্যাপারে জড়িত থাকার অভিযোগে পুলিশি তদন্ত হবে না, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এ ধরনের নিশ্চয়তা পাননি বলেই বোয়ে এবং হারশেল গিভস সফরে অংশ গ্রহণ করেননি।

বোয়ে বলেন, ভারত সফরে দলে অংশ গ্রহণ না করার সিদ্ধান্তটি খুবই কঠিন ছিল। আমরা চেষ্টা করেছিলাম এ সমস্যা কাটিয়ে উঠার। কিন্তু চলমান সফরে সময়ের সল্পতার জন্য তা হয়ে উঠেনি।

তবে তিনি আশা করছেন, আগামী বছর ভারতে অনুষ্ঠেয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের আগে এ বিষয়ে সমাধান পাওয়া যাবে।

দলে নতুন প্রতিভাবান ক্রিকেটারদের আগমন প্রসঙ্গে তিনি বলেন, তরুণ ক্রিকেটারদের অবশ্যই বুঝতে হবে, সফলতা পেতে হলে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।

এদিকে দক্ষিণ আফ্রিকা সরকারের একটি ক্রিকেট প্রতিনিধি দল ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য দুই বা এক দিনের মধ্যে ভারতে আসবেন বলে জানা যায়।