কিউই দলে ডাক পেলেন ক্রিস কেয়ার্নস
কিউই অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনুষ্ঠেয় চ্যাপেল-হাডলি ওয়ান ডে সিরিজে খেলার জন্য নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন। তবে শারীরিক অসুস্থতার কারণে কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের প্রথম ম্যাচে খেলার বিষয়টি অনিশ্চিত।
৩৫ বছর বয়সী কেয়ার্নস জিম্বাবুয়ের বিরুদ্ধে খারাপ পারফরমেন্সের পর এ মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজে ৪Ñ০ ব্যবধানে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়।
কিউই কোচ জন ব্রেসওয়েল বলেন, ক্রিসকে আমরা দলের বাইরে রেখে ছিলাম, যাতে সে নিজের ক্রিকেট ফিটনেসের জন্য কাজ করতে পারে। আমরা তাকে নিয়মিত ট্রেনিং এবং ম্যাচ খেলতে দেখেছি এবং আমরা মনে করি সে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচে অংশ গ্রহণের জন্য এখন প্রস্তুত।
ব্রেসওয়েল বলেন, অসুস্থতার কারণে চ্যাপেল-হাডলি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ নাও খেলতে পারেন কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। তবে আশা করি সিরিজের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন।
তিনি আরও বলেন, ফ্লেমিংয়ের অনুপস্থিতিতে কিউই দলের নেতৃত্ব দেবেন ড্যানিয়াল ভিট্টোরি।
অকল্যান্ডে ৩ ডিসেম্বর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর ওয়েলিংটনে এবং ১০ ডিসেম্বর ক্রিস্টচার্চে বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
