চ্যাম্পিয়নস লিগ: নক আউট পর্বে লিভারপুল, ইন্টার মিলান ও চেলসি
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন লিভারপুল, ইটালিয়ান জায়ান্ট এসি মিলান এবং ইংলিশ ক্লাব চেলসি চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ দলের মধ্যে জায়গা করে নিয়েছে।
বুধবার এনফিল্ডে গ্র“প ‘জি’র ম্যাচে লিভারপুল রিয়াল বেটিসের বিরুদ্ধে খেলায় গোল শূন্য ড্র করে। অবশ্য চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ দলের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য লিভারপুলের ম্যাচটি ড্র করারই যথেষ্ট ছিল।
ব্রাসেলসে আরেক ইংলিশ ক্লাব চেলসি ২-০ গোলে জয় পায় বেলজিয়ান ক্লাব এন্ডারলেখটের বিরুদ্ধে। চ্যাম্পিয়নস লিগে রেকর্ড পরপর ১২ বার ম্যাচে পরাজিত হল এ বেলজিয়ান ক্লাবটি।
সান সিরোতে গ্র“প ‘এইচ’ এর ম্যাচে ইন্টার মিলান ৪-০ গোলে বিধ্বস্ত করেছে আর্টমিডিয়া ব্রাটিসলাভাকে।
এখন পর্যন্ত দশটি দল চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ তে পৌঁছে গেল। দলগুলো হলÑ আর্সেনাল, অ্যাজাক্স আমস্টারডাম, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, অলিম্পিক লিওন, রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসি এবং ইন্টার মিলান।
লিভারপুল ছয় ডিসেম্বর শেষ ম্যাচে মুখোমুখি হবে চেলসির। ম্যাচটিতে জয় লাভ করলে লিভারপুল গ্র“প চ্যাম্পিয়ন হিসেবে নকআউট রাউন্ডের প্রথম ম্যাচটি খেলবে।
ব্রাসেলসে চেলসি ম্যাচের ১৫ মিনিটের মধ্যেই আর্জেন্টাইন স্ট্রাইকার হান্নান ক্রেসপো এবং রিকার্ডো কারভেলহো এগিয়ে নিয়ে যায়। তবে ম্যাচের বাকি সময়ে আন্ডারলেখটের বিরুদ্ধে গোল ব্যবধান বাড়াতে সমর্থ হয়নি ইংলিশ চ্যাম্পিয়নস দলটি।
ইটালিয়ান জায়ান্ট ইন্টার মিলান এ মৌসুমটি বেশ ভালই পারফরমেন্স প্রদর্শন করে চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬ দলের মধ্যে জায়গা করে নিয়েছে। গ্র“প এইচের সানসিরোতে অনুষ্ঠিত একপেশে ম্যাচটিতে ইন্টারমিলান ৪-০ গোলে বিধ্বস্ত করে আর্টমিডিয়া ব্রাটিসলাভাকে। ম্যাচে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আদ্রিয়ানো হ্যাট্রিক করেন। তবে দলের পক্ষে প্রথম গোলটি করেন পর্তুগিজ স্ট্রাইকার লুইস ফিগো।
এদিকে একই গ্র“পের দল রেনজার ১-১ গোলে পোর্তের সাথে ড্র করে এখনও পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জাগিয়ে রেখেছে।
আগামী বছরের ফেব্র“য়ারি মাসে নকআউট পর্বের ম্যাচগুলোর খেলা হবে।
