২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনুর্ধ্ব ২০ ফুটবলে ইরানের বিরুদ্ধে পাঁচ গোলে হেরেছে বাংলাদেশ

এএফসি অনুর্ধ্ব ২০ ফুটবলের বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ বুধবার তেহরানে প্রতিপক্ষ ইরানের বিরুদ্ধে ০--৫ গোলে হেরেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 09:17 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ঢাকায় প্রাপ্ত এক তথ্যে জানা যায়, বাংলাদেশ প্রথমার্ধে দুই গোল এবং দ্বিতীয়ার্ধে বাকি তিন গোল হজম করে।

খেলার দুই অর্ধে স্ট্রাইকার মিঠুন এবং মিডফিল্ডার মামুনকে রেফারী লালকার্ড দেখিয়ে বহিস্কার করলে বাংলাদেশকে নয়জন নিয়ে খেলতে হয়।

জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কানন বিডিনিউজকে জানান, তেহরান থেকে দলের ম্যানেজার মহসিন টেলিফোনে তাকে জানিয়েছেন তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় ফুটবলাররা স্বাভাবিক খেলা খেলতে পারেনি।

পরবর্তী রাউন্ডে খেলতে হলে হোম ম্যাচে ইরানের বিরুদ্ধ বাংলাদেশকে ৬-০ গোলের ব্যবধানে জিততে হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৭ নভেম্বর হোম ম্যাচটি অনুষ্ঠিত হবে।