দেশে ফিরেছেন তাপস বৈশ্য
ইংল্যান্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে বেশ কিছুদিন কাটিয়ে মঙ্গলবার দেশে ফিরেছেন পেসার তাপস বৈশ্য।
ইংল্যান্ডে অর্থপেডিক বিশিষজ্ঞর কাছে চিকিৎসা নিয়েছেন তাপস। চিকিৎসক আশা করছেন শিগগিরই তাপস মাঠে ফিরতে পারবেন।
জাতীয় দলের ফিজিওথেরাপিষ্ট পল ক্লোজ জানিয়েছেন সোমবার থেকে তাপস অনুশীলন শুরু করতে পারবেন। টানা দুই থেকে তিন সপ্তাহ অনুশীলন করবেন তাপস।
তবে খেলায় ফিরতে হলে তাকে অবশ্যই ফিটনেস টেস্টে পাস করতে হবে।
