২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনুইয়ের ইনজুরির কারণে তৃতীয় টেস্টেও থাকছেন না রাজ্জাক

পাকিস্তানি অল--রাউন্ডার আব্দুল রাজ্জাক আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠেয় টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে কনুইয়ের ইনজুরির কারণে খেলতে পারছেন না। কনুইয়ের দীর্ঘস্থায়ী ইনজুরির কারণে ওয়ান ডে সিরিজে নাও পারেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 02:16 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বলেন, ২৯ নভেম্বর লাহোরে অনুষ্ঠেয় তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচে খেলার জন্য রাজ্জাক ফিট নন। তিনি ওয়ান ডে সিরিজের প্রথম দু’টি ম্যাচেও খেলতে পারবেন না।

পিসিবি’র ডাইরেক্টর সালমান আলতাফ বলেন, তিনি ৪০ পারসেন্ট সুস্থ হয়ে উঠেছেন। তবে মেডিকেল বোর্ড জানিয়েছে, একশ’ ভাগ সুস্থ হওয়ার জন্য তার আরও সময়ের প্রয়েজন।

ওয়ান ডে সিরিজে রাজ্জাকের দলে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, দেখা যাক। প্রথমে ডাক্তাররা তাকে খেলার উপযোগী মনে করলে তবেই তিনি দলে ফিরতে পারবেন।

২৫ বছর বয়সি রাজ্জাক পাকিস্তানের পক্ষে ৩৭টি টেস্ট এবং ১৯৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।