২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোললাইন টেকনিক ব্যবহার সমর্থন করেন না ব্লাটার

ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার ফুটবলের গোল লাইন টেকনিক ব্যবহারের বিষয়টি সমর্থন করেন না বলে মঙ্গলবার ইঙ্গিত দিয়েছেন। সাথে সাথে তিনি খেলার ভুল--ভ্রান্তিগুলো মেনে নিতে বলেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2005, 10:13 AM

Updated : 26 Apr 2022, 06:19 PM

দক্ষিণ আফ্রিকায় কোকাকোলার সাথে স্পন্সরশিপ সংক্রান্ত চুক্তির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের ফিফা বস ব্লাটার বলেন, আমি খুবই রক্ষনশীল তাই ফুটবল খেলায় গোল লাইন টেকনিক আইন ব্যবহারের পক্ষপাতী নই। তিনি বলেন, খেলায় ভুল--ভ্রান্তি আমাদের মেনে নিতে হবে। শুধু খেলেয়াড় এবং কোচদের ভুল--ভ্রান্তি নয় বরং রেফারিদের ভুল--ভ্রান্তিও মেনে নিতে হবে। তাই ফুটবল খেলা যেমন আছে, সেরকমই থাকতে দিন।

ব্লাটার আরও বলেন, গোল লাইন টেকনিক ব্যবহার করা শুরু হলে ফটবল খেলা অতি মাত্রায় বিজ্ঞানভিত্তিক হয়ে যাবে।

এ বছরের সেপ্টেম্বর মাসে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফুটবল বোর্ড (আইএফএবি) পেরুতে অনুর্ধ্ব-১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে গোল লাইন টেকনিক ব্যবহার করে।

জার্মানির ক্রীড়া সামগ্রি প্রস্তুতকারক কোম্পনি এডিডাস ‘স্মাটবল’ পদ্ধতির আরও উন্নতি করেছে। এ পদ্ধতিতে ফুটবলের মধ্যে একটি ইলেকট্রনিক্স চিপস বসানো থাকে, যার সাহায্যে রেফারি সিগনাল পাবে।

তবে ব্লাটার বলেন, গবেষণাটির বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়া হয়নি এবং আগামী মাসে দ্বিতীয়বারের মত এ ব্যাপারে গবেষণা চালানো হবে বলে তিনি জানান।

তিনি বলেন, পরীক্ষার ফলাফল খারাপ নয়, তবে চূড়ান্ত নিষ্পন্ন হয়নি। তাই জাপানে ডিসেম্বর মাসে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত এ পদ্ধতির বিষয়ে পরীক্ষা চালানো হবে।

এ বছরের প্রথমদিকে ব্লাটার বলেছিলেন যে, যদি পেরুতে গোল লাইন টেকনিক সফলভাবে পরীক্ষা করা হয় তাহলে জার্মানিতে অনুষ্ঠেয় ২০০৬ বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে এ পদ্ধতি ব্যবহার করা হবে।