২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি অনুর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশীপে বুধবার ইরানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

ইরানের রাজধানী তেহরানে এএফসি অনুর্ধ্ব ২০ ফুটবল চ্যাম্পিয়নশীপের বাছাই ম্যাচে বুধবার স্বগতিক দলের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ অনুর্ধ্ব ২০ ফুটবল দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এর আগে রোববার ২৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।

একই প্রতিপক্ষের বিরুদ্ধে বাংলাদেশ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২৭ নভেম্বর হোম ম্যাচে অংশগ্রহন করবে।

বাংলাদেশ দল: আরাফাত আলী রনি (অধিনায়ক), মাজহারুল ইসলাম (সহ অধিনায়ক), উত্তম বড়–য়া, আবুল কাশেম, এসএম রাজিব, ইমদাদুল হক মনি, আরিফুল ইসলাম, আতিকুর রহমান মিশু, মামুন হোসেন, আকরামুজ্জামান লিটন, নাসিরুল ইসলাম নাসির, মোমিনুল ইসলাম মামুন, আলী হোসেন, জাহিদ হোসেন, রাজন মিয়া, রনি ইসলাম, রবিন, আব্দুল বাতেন মজুমদার কমল, হিরক জোয়ার্দার, মিঠুন চৌধুরী।

কর্মকর্তা: আলহাজ্জ দস্তগীর চৌধুরী (দলনেতা), মোহসিন (ম্যানেজার), হাসানুজ্জামান খান বাবলু (কোচ), ডা. শেখ শাহিনুর হোসেন পারভেজ (চিকিৎসক)।