শাস্তির কবলে ঢাকার উইকেটরক্ষক সাজ্জাদ
ইস্পাহানী মির্জাপুর চা সপ্তম জাতীয় ক্রিকেট লিগে সিলেটের বিরুদ্ধে চারদিনের ম্যাচে মাঠে গালাগালি করার অপরাধে ঢাকা বিভাগের উইকেটরক্ষক সাজ্জাদ কাদিরকে এক ম্যাচ নিষিদ্ধ এবং দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযোগকারী সিলেট দলের অধিনায়ক রাজিন সালেহ এবং সাজ্জাদ কাদিরের বক্তব্য শোনার পর ম্যাচ রেফারী হেমায়েত সিদ্দিক তাকে এই শাস্তি প্রদান করেন।
এই শাস্তির ফলে সাজ্জাদ কাদির দ্বিতীয় রাউন্ডের একদিনের এবং চারদিনের ম্যাচ মিস করবেন।
