২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াডের সিরিজ জয়

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলকে হারিয়ে ৩--০ তে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাইপারফরম্যান্স (এইচপি) স্কোয়াড। সোমবার বিকেএসপিতে তৃতীয় ম্যাচে এইচপি স্কোয়াড ৫৩ রানে হারায় ইংল্যান্ড অনুর্ধ্ব ১৯ দলকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 06:40 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

খুলনায় সিরিজের শেষ দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ নভেম্বর।

বিকেএসপিতে টসে জিতে এইচপি দল প্রথমে ব্যাট করে ৪৫ ওভারে আট উইকেটে ২২৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে অলরাউন্ড পারফরম্যান্স প্রদর্শন করেন মাহমুদুল্লাহ রিয়াদ।

রিয়াদ ব্যাট হাতে ৫৯ বলে দু’টি চারের সহায়তায় ৫৩ রান করেন এবং পরে বল হাতেও ইংল্যান্ড দলের তিন উইকেট শিকার করেন। এছাড়া ফরহাদ রেজা ৫১ বলে ৩৮ এবং ইশরাক সনেট ১০ বলে দু’টি করে চার ও ছয়ের মাধ্যমে ২৪ রানের টর্নেডো ইনিংস খেলেন।

জবাবে সফরকারীরা ৪১ দশমিক এক ওভারে ১৭২ রানে গুটিয়ে যায়। রিয়াদ, মোশারফ হোসেন ও নাদিফ চৌদুরী সাতটি উইকেট ভাগাভাগি করে নেন।

ইংল্যান্ড দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন বি রাইট। এছাড়া ওপেনার থমসন ৩০ এবং এম আলী ২৫ রান করেন।

বিসিবি হাইপারফরম্যান্স স্কোয়াডের রিয়াদ ১২ রানে তিনটি, মোশারফ ও নাদিফ যথাক্রমে ১২ ও ৪১ রানে দু’টি করে উইকেট লাভ করেন।