২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ফুটবল সিরিজ খেলবে আফগানিস্তান

আফগানিস্তান আগামী বছর পাকিস্তানের বিরুদ্ধে ফুটবল টেস্ট সিরিজ খেলবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2005, 05:00 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

আফগান ফুটবল ফেডারেশনের (এএফএফ) সভাপতি লেফটেন্যান্ট জেনারেল কারিমাদ দিন জানিয়েছেন, আফগান সিনিয়র ফুটবল দল আগামী বছর ফুটবল টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডেইলি ডন সোমবার এ তথ্য জানায়।

কারিমাদ দিন বলেন, আগামী বছর আমাদের দলের সফরের পরিকল্পনা রয়েছে এবং আগামী মাসে করাচিতে সাফ কাপের সময় সফরের দিনক্ষণ এবং ভেন্যু চুড়ান্ত করার ব্যাপারে আলোচনা হবে।

এই সিরিজের মধ্য দিয়ে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে ফুটবল সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেন এএফএফ সভাপতি।