২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্ধ দাবা টুর্নামেন্টে কামাল অপরাজিত চ্যাম্পিয়ন

সপ্তম বিশেষ জাতীয় দাবা টুর্নামেন্টে রোববার সপ্তম ও চুড়ান্ত রাউন্ড শেষে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন ঢাকা কলেজের কামাল হোসেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:18 PM

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও সাইট সেভার্স ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ব্রেইল চেস অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টের আয়োজন করে। কামাল হোসেন সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন। অন্যদিকে একই কলেজের আবিদ হোসেন ছয় পয়েন্ট নিয়ে রানার্স আপ হন। ছয় পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ হয়েছেন রাজশাহীর শহীদুল ইসলাম ও ঢাকার মনির রানা।

মহিলা বিভাগে খেলোয়াড় নির্বাচিত হন শুভ তারা মিতু। আর দ্বিতীয় সেরা হন সীমা আক্তার। উভয়ই চার পয়েন্ট করে সংগ্রহ করেছেন।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

টুর্নামেন্টে মোট ৭৮ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।